ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২৮ নভেম্বর ভারতে অ-২১ হকি বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশ প্রথমবারের মতো হকির কোনো বিশ্বকাপে অংশ নেবে। তাই হকি ফেডারেশন অ-২১ দলকে উন্নত প্রস্তুতির জন্য ২৮ অক্টোবর সুইজারল্যান্ড পাঠানোর পরিকল্পনা করেছিল। ভিসা জটিলতায় বাংলাদেশ দলের ইউরোপ সফর হচ্ছে না।
বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে ভিসা জটিলতা দ্রুত নিরসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করতে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন।
নিয়মিত অধিনায়ক লিটন দাস এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি ইনজুরির দরুন।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি লিটন দাসের। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না বাংলাদেশের অধিনায়ক। তার জায়গায় স্কোয়াডে ফিরতে যাচ্ছেন সৌম্য সরকার।
আগামী রোববার থাইল্যান্ডে শুরু হচ্ছে দাবার ব্যাংকক ওপেন টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের।
ভিসা ও টিকেট জটিলতায় শেষ পর্যন্ত কানাডার লিগে খেলা হলো না বাংলাদেশের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবর। জটিলতার কারণে তিনি যথাসময়ে কানাডায় যেতে পারেননি।